Friday, June 26, 2026

২০০৯ নিয়োগ প্রক্রিয়ায় মালদহে ৩১২ জনকে চাকরির চিঠি শিক্ষা কমিশনারের

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Recruitment Case) চাকরি পেলেন ৭২২ জন। এদের মধ্যে মালদহ জেলায় মামলাকারী ৩১২ জনকে শিক্ষা কমিশনারের তরফে চাকরির চিঠি পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৪১০ মামলাকারীকেও চাকরি দিল উত্তর ২৪ পরগনা ডিপিএসসি ৷ বাম জমানায় ২০০৯ সালে মালদা জেলায় প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে বলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্ট (Supreme Court) ঘুরে সেই মামলা ফের ফেরে কলকাতায়। অবশেষে শুক্রবার শুনানিতে স্কুল শিক্ষা দফতরের কমিশনার হলফনামা দিয়ে জানান যে আদালতের নির্দেশ মেনে ৩১২ জনের নামে প্যানেল প্রকাশিত হয়েছে।

একইসঙ্গে মালদহ DPSC চেয়ারম্যানকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে খবর। নিয়োগ নথি যাচাই করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা মালদহ ও উত্তর ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান ৩ মাস জেলে ভরার নিদান দিয়ে ২ দিনের ডেডলাইন ঘোষণা করেছে। এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ না মেনে চাকরি আটকে রাখার কারণ দেখাতে হবে দুজনকে। আগামী শুক্রবার ফের শুনানি। সেদিন ডিপিএসসি মালদহ চেয়ারম্যান ও শিক্ষা কমিশনারকে হাজির থাকার কথা জানানো হয়েছে।

 

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...