Wednesday, June 24, 2026

বদ্রীনাথে প্রবল তুষারধস, জাতীয় সড়কে বরফের নীচে ৫৭ শ্রমিক

Date:

Share post:

শুক্রবার সকালে বদ্রীনাথে প্রবল তুষারধস (avalanche)। মানা থেকে ঘাসতোলির মাঝে উত্তরাখণ্ডের জাতীয় সড়কের উপর বরফের নীচে আটকে ৫৭ কর্মী। বর্ডার রোড অর্গানাইজ়েশনের (Border Road Organization) তরফ থেকে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে খবর মিলেছে। ভয়াবহ ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসন সূত্রে জানা গেছে বদ্রীনাথ ধামের কাছে যাঁরা তুষারধসে চাপা পড়েছেন তাঁরা প্রত্যেকেই রাস্তা সারাইয়ের কর্মী। ঠিকাদার সংস্থার নির্দেশ মেনে তাঁরা অন্যান্যদিনের মতো শুক্রবার সকালেও কাজ করছিলেন। চামোলির কিছু কিছু এলাকায় বেশ কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছিল। এরই মধ্যে বদ্রীনাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে হাইওয়ের কাছে তুষারধস নামে। আপাতত উত্তরাখণ্ডের ঘাসতোলির কাছে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দশজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...