Friday, April 3, 2026

পেট্রোলে বাড়বে ইথানল, তেলের দামে কেন্দ্রের প্রতারণা! তোপ তৃণমূলের

Date:

Share post:

দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অপারগ অর্থমন্ত্রীর বাজেট পেশের পরই জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ নিয়ে তোপ দেগেছিল তৃণমূল। চাপের মুখে পেট্রোলে (petrol) ইথানল (ethanol) মেশানোর বার্তা দিয়েছিল মোদি সরকার। অথচ তেলের দাম কমানোর কোনও বার্তা দেওয়া হয়নি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ইথানল মেশানোর ঘোষণা করে দেওয়ার পরেও সেই বার্তা না দেওয়ায় তেলের দামে কীভাবে দেশের মানুষকে প্রতারণা করতে চলেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।

সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) ঘোষণা করেছেন, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে প্রতি লিটার পেট্রোলে মিশবে ২০ শতাংশ ইথানল (ethanol)। এতদিন এই পরিমাণ ছিল প্রতি লিটারে ১১.৬০ শতাংশ। এবার তা বাড়ানো হবে বলে জানানো হলেও তেলের দাম (petrol price) কমানোর কোনও কথা মন্ত্রী বলেননি। এমনকি এতে দামে কোনও প্রভাব পড়বে কি না, তাও জানাননি তিনি।

তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale) দাবি, পেট্রোলে ২০ শতাংশ ইথানল (ethanol) মেশানো হলে তেলের দাম অন্তত ৯টাকা প্রতি লিটার হিসাবে কমবে। সেই সঙ্গে ইথানলে ক্ষতিগ্রস্ত হবে গাড়ির ইঞ্জিন। পাশাপাশি বেশি ইথানল মেশানো পেট্রোল (petrol) ব্যবহারে কমবে গাড়ির মাইলেজ। ফলে সেখানেও প্রতি লিটারে ২ টাকা করে ক্ষতির মুখে পড়বেন চালকরা। ফলে কেন্দ্রের অন্তত ১১ টাকা প্রতি লিটার তেলের ন্যূনতম দাম কমানো প্রয়োজন বলে দাবি সাকেতের।

কেন্দ্রের সরকারকে তৃণমূলের প্রশ্ন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী উত্তর দিন পেট্রোলের দাম কবে কমবে। সেই সঙ্গে পেট্রোলে ইথানল মিশিয়ে কেন্দ্রের সরকার যে কোটি কোটি টাকা বাঁচাবে, সেই লাভের ফল দেশের মানুষ কবে পাবে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...