Wednesday, June 24, 2026

বেলপাহাড়িতে আবার বাঘের আতঙ্ক, নাজেহাল বন দফতর

Date:

Share post:

বাঘের মুক্তাঞ্চল হতে বসেছে বাংলার পশ্চিমের লালমাটির জেলাগুলি। একদিকে যেখানে হাতির উপদ্রব, অন্যদিকে বাঘের আতঙ্কে পরীক্ষার মরশুমে নাজেহাল রাজ্যের বন দফতর (forest department)। বেলপাহাড়ি (Belpahari) এলাকায় নতুন করে বাঘের পায়ের ছাপে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নতুন করে নিরাপত্তার প্রস্তুতি শুরু করল বন দফতর।

ঝাড়গ্রামের (Jhargram) বেলপাহাড়ির ধরমপুর, কাশমার এলাকাতে চাষের জমির উপর বাঘের পায়ের ছাপ (pug mark) দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় বনদফতরকে। বনদফতরের আধিকারিকরা জানান এই পায়ের ছাপ (pug mark) টাটকা না পুরনো তারা পরীক্ষা করে দেখবেন তাঁরা। তবে ১৫ দিনের মধ্যে জঙ্গলমহলের আরো এক জেলায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় চিন্তা বেড়েছে আধিকারিকদের। বাসিন্দারাও জানাচ্ছেন বাঘের পায়ের ছাপ দেখার পর তাঁরা নিশ্চিন্তে মাঠের কাজ, দৈনন্দিন কাজ করতে যেতে পারছেন না।

ইতিমধ্যেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সেই সময় বনদফতর (forest department) পরীক্ষার্থীদের নিরাপত্তায় হাতি নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছিল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে হাতি এবং বাঘ – দুই পশুর আতঙ্কে থাকা জঙ্গলমহলের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়াই এখন তাঁদের প্রধান কাজ।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...