Saturday, April 4, 2026

জয় হাতছাড়া মহামেডানের, লিগ টেবিলে কতটা সুবিধা পেল লাল-হলুদ?

Date:

Share post:

আজ আইএসএল-এর ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে নজর ছিল ইস্টবেঙ্গলেরও। লড়াকু ফুটবলে একাধিক সুযোগ পেয়েও ভুবনেশ্বরে ওড়িশা এফসি-কে হারাতে পারল না মহামেডান। জেতা ম্যাচ ড্র করল তারা। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। কিছুটা স্বস্তি লাল-হলুদের। সার্জিও লোবেরার ওড়িশা পুরো পয়েন্ট পায়নি। মহামেডান অবশ্য ড্র করে হারের ডাবল হ্যাটট্রিক আটকাতে পেরেছে। ২২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা যথারীতি লাস্ট বয়। ওড়িশার প্লে-অফের রাস্তা কঠিন হল। ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। শেষ ম্যাচে জিতলে ৩৩ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। তবে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। অপর দিকে ইস্টবেঙ্গলও সব ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ৩৩ । তখন লাল-হলুদের কিছুটা সুবিধা হয়ে যাবে।

এদিকে ম্যাচের শুরু থেকে ওড়িশারই প্রাধান্য ছিল। তবে মহামেডানও লড়াকু ফুটবল খেলেছে। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে ১৪টি শট নিয়েছেন মহামেডান ফুটবলাররা। তবে মাত্র দু’টি শট ছিল গোলে। দুই অর্ধে দু’টি সহজ সুযোগ নষ্ট করেছে মহামেডান। মোহনবাগান ম্যাচে লাল কার্ড দেখায় ডিফেন্ডার মুর্তাদা ফলকে এদিন পায়নি ওড়িশা। ছিলেন না হুগো বুমোসও। সুযোগ কাজে লাগিয়ে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে পারেনি মহামেডান। ঘরের মাঠে আধিপত্য নিয়ে শুরু করেছিল লোবেরার দল। কিন্তু মহামেডান রক্ষণব্যূহ ভেঙে গোল করতে পারেনি ওড়িশা। রক্ষণে দুর্দান্ত খেলেছেন মহামেডানের ফরাসি সেন্টার ব্যাক ফ্লোরেন্ট ওগিয়ের। অন্তত দু’টি ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছেন।

এই ম্যাচে লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফেরেন মিরজালোল কাসিমভ। অ্যালেক্সিস গোমেজের সঙ্গে জুটি বেঁধে মহামেডান আক্রমণে নেতৃত্ব দেন তাঁরা। তবে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলটাই পায়নি দল। দ্বিতীয়ার্ধে মনবীর সিংকে তুলে রবি হাঁসদাকে নামান কোচ মেহরাজউদ্দিন। কিন্তু ওড়িশা বক্সের কাছে গিয়ে উদ্দেশ্যহীন শট মেরে সুযোগ হারিয়েছেন রবি, রেমসাঙ্গারা।

আরও পড়ুন- অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া, অভিযোগে ক্ষুব্ধ ভারতের এই প্রাক্তন ক্রিকেটার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...