Tuesday, June 23, 2026

অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া, অভিযোগে ক্ষুব্ধ ভারতের এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। সম্প্রতি এই অভিযোগ করেছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেন, মাইকেল আথার্টন। এমনকি এই অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্সও। তাদের মতে ভারত নিজেদের সব ম্যাচই খেলছে দুবাইয়ে। এটাই নাকি সব থেকে বেশি সুবিধা ভারতের। এমনটাই মনে করেন তারা। আর এই নিয়ে এবার মুখ খুললেন দিলীপ বেঙ্গসরকার। বললেন , এটা কোন সুবিধা নয়। তার মতে বাকি দেশগুলি জিততে পারছে না বলেই এমন অভিযোগ তুলছে।

এই নিয়ে একটি সাক্ষাৎকারে বেঙ্গসরকার বলেন, “ কিসের সুবিধা পাচ্ছে ভারত? ক্রিকেট ম্যাচে পিচ এবং পরিবেশ দুটো দলের জন্যই সমান থাকে। এমন নয় যে একটা দল খেলতে নেমেছে। স্পিন সহায়ক পিচে বিপক্ষ দলে ভাল স্পিনার থাকলে তারাই জিতবে। একই কথা বলা যায় পেস বোলিং সহায়ক পিচ নিয়েও। ব্যাটারদের তো মানিয়ে নিতেই হবে। পিচ তো সবার কাছেই সমান। ভারত তো আলাদা পিচে খেলছে না।“ এখানেই না থেমে তিনি আরও বলেন ,” ভারতের কীভাবে বিপক্ষ দলের শক্তির মোকাবিলা করছে সেটা খেয়াল রাখতে হবে। আমার মতে, একদিনের ক্রিকেটে শেষ ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। যে ওই ১০ ওভারে ভাল খেলবে সেই জিতবে।“

সম্প্রতি টিম ইন্ডিয়াকে খোঁচা দেন ইংল্যান্ডের প্রাক্তন দুই ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বেশি সুবিধা পাচ্ছে ভারত। এমনটাই অভিযোগ নাসির হুসেন, মাইকেল আথার্টনের। তাদের মতে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত।

আরও পড়ুন- লাগাতার ব্যর্থতা, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...