Thursday, June 4, 2026

২ মার্চ ভারতের সামনে নিউজিল্যান্ড, খেলবেন কি রোহিত? প্রথম একাদশে পরিবর্তন : সূত্র

Date:

Share post:

চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে চলে গিয়েছে সেমিফাইনালে। ২ মার্চ গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড। আর তারপর ভারতীয় দল ৪ মার্চ দুবাইতে তাদের সেমিফাইনাল খেলবে। তবে সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম নিতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালের আগে ভারতীয় দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। রোহিত না খেললে এই ম্যাচে ভারতীয় দলেও পরিবর্তন দেখা যেতে পারে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শুভমান গিল নেতৃত্ব দিতে পারেন। অন্যদিকে রোহিত শর্মা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিতকে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগতে দেখা গেছে। সেমিফাইনালের আগে রোহিত তার চোট আরও গুরুতর হয়ে যাক এমনটা চাইবেন না। অসুস্থতার কারণে আবার গত বুধবার অনুশীলনে আসেননি শুভমান গিল। তবে বৃহস্পতিবার শুভমান নেটে ফিরে আসেন এবং নেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিংও করেন।

যদি রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্রাম নেন, তাহলে ঋষভ পন্ত অথবা ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে দেখা যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ঋষভের একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি ম্যাচেই বাদ পড়েন ঋষভ। বুধবার এবং বৃহস্পতিবার নেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছেন ঋষভ। অন্যদিকে, সুন্দরও তার পালার জন্য অপেক্ষা করছে।

ভারতীয় দলের কোনও ব্যাকআপ ওপেনার নেই। তাই রোহিত শর্মা যদি বাইরে থাকেন, তাহলে শুভমান গিল এবং কেএল রাহুলকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে। কেএল রাহুল গত দুই-তিনবছর ধরে ওয়ানডেতে মিডল অর্ডারে ব্যাট করছেন, কিন্তু রোহিত কিউইদের ম্যাচে না থাকেন, তাহলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে।

আরও পড়ুন- প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বরিস স্পাস্কি

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...