Saturday, April 4, 2026

সাংবাদিককে অপমান পরেশের, প্রতিবাদে সরব অভিনেত্রী স্বরা

Date:

Share post:

সাংবাদিককে ‘আবর্জনা’ বলে অপমান করেছেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। সমাজমাধ্যম জুড়েও তির্যক মন্তব্য, প্রতিবাদে গর্জে উঠলেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। বিতর্কের শুরু একটি ভাইরাল পোস্টকে কেন্দ্র করে। যেখানে এক মহিলা সাংবাদিকের সঙ্গে প্রীতি জিন্টার তুলনা করা হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘এই সাংবাদিকের মতো ১০০ জন ভৃত্য প্রীতি নিজের বাড়িতে রাখতে পারেন।’ সেই পোস্টেই পরেশ মন্তব্য করেন, “না না, এমন আবর্জনাকে প্রীতি নিজের বাড়িতে নিযুক্ত করবেন না।” এরপরই সেই সাংবাদিকের পাশে দাঁড়ান স্বরা।

কেন্দ্র সরকারের পৃষ্ঠপোষক পরেশের সঙ্গে স্বরার রাজনৈতিক বিবাদ নতুন নয়। দেশের শাসকদলের বিরুদ্ধে একাধিক বার কথা বলেছেন স্বরা। অন্য দিকে, শাসকদলকে সরাসরি সমর্থন করেছেন পরেশ। তাঁর বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগও রয়েছে। এবার মিডিয়াকর্মীকে অপমান করলেন তিনি। বর্ষীয়ান অভিনেতার নাম না করেই স্বরা লেখেন, যে ধরনের ঘৃণা ও হেনস্থার শিকার হচ্ছেন সাংবাদিক, তা সত্যিই লজ্জাজনক। ধর্মান্ধতা ও নারীবিদ্বেষ যে হাতে হাত রেখে চলে তা আরও একবার প্রমাণিত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...