Thursday, June 25, 2026

মেসিকে ফুটবলের পাঠ নেইমারের, জানালেন ব্রাজিলের তারকা ফুটবলার নিজেই

Date:

Share post:

লিওনেল মেসিকে নাকি ফুটবলের পাঠ দিয়েছেন নেইমার জুনিয়র। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ব্রাজিলান সুপারস্টার। বেশ কয়েক বছর এক সঙ্গে খেলেছেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। বার্সেলোনা ছাড়াও একসঙ্গে খেলেছেন পিএসজিতে। সেই সূ্ত্রে দু’জনের গভীর বন্ধুত্ব রয়েছে।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “ মেসিকে সঠিক পেনাল্টি মারার বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। ও আমার কাছে জানতে চেয়েছিল, আমি কী ভাবে পেনাল্টি মারি।’’ এরপর নেইমার জানান, মেসির প্রশ্ন শুনে একটু বিস্মিতই হন তিনি। নেইমার বলেন, ‘‘মেসিকে বলেছিলাম, তোমার মাথা ঠিক আছে? তুমি মেসি! যেটা আমি করতে পারি, সেটা তুমিও করতে পারবে।“ এখানেই না থেমে নেইমার আরও বলেন, “ মেসির শেখার আগ্রহ বিস্মিত করলেও সময় নিয়ে তাঁকে নিখুঁত পেনাল্টি মারার কৌশল শিখিয়ে দেন তিনি। নেইমার বলেন, ‘‘বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। তারপরও ওর শেখার আগ্রহ দেখার মতো। সব সময় নিজেকে নিখুঁত করতে চায়। নিজেকে আরও উন্নত করতে চায়।“

এই মুহুর্তে ইন্টার মায়ামিতে খেলেন মেসি। অপরদিকে নেইমার খেলেন স্যান্টোস এফসিতে।

আরও পড়ুন- ২ মার্চ ভারতের সামনে নিউজিল্যান্ড, খেলবেন কি রোহিত? প্রথম একাদশে পরিবর্তন : সূত্র

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...