Tuesday, June 23, 2026

মুখমন্ত্রীর উদ্যোগে স্বনির্ভর বাংলা, রেকর্ড উৎপাদন, রাজ্যে প্রথম পেঁয়াজের সংরক্ষণ

Date:

Share post:

পেঁয়াজ উৎপাদনে রেকর্ড করেছে রাজ্য। তার ফলে প্রথমবার পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা চালু হতে চলেছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা এবার প্রকৃত অর্থেই স্বনির্ভর হয়ে উঠেছে পেঁয়াজ উৎপাদনে। সে কারণেই সরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় বড় ও ছোট মাপের পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে।

সম্প্রতি নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ এই মর্মে একটি পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতদিন বেসরকারি মালিকানায় পেঁয়াজ সংরক্ষণ হত। আর সে জন্য ভর্তুকি দিত রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর ব্যাপারে যেমন তোড়জোড় শুরু হয়, তেমনই বাংলার প্রয়োজন না মিটিয়ে বাইরে পেঁয়াজ রফতানি না করার ব্যাপারেও কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। তার ফলে পেঁয়াজে জোগান বাড়ে রাজ্যে। আর ভিনরাজ্য থেকে পেঁযাজ আমদানির উপর নির্ভর করে থাকতে হবে না বাংলাকে। বাংলায় পেঁয়াজ সংরক্ষিত হওয়ায় রাজ্যবাসীর প্রয়োজন মিটবে এবং দামও কমবে। আর ভিনরাজ্যের খেয়ালখুশির উপর নির্ভর করবে না দরদাম। সে জন্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠে বাংলার সরকার সংরক্ষণাগার তৈরিতে জোর দিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, ছোট ও মাঝারি চাষিদের যাতে পেঁয়াজ রাখার সুযোগ দেওয়া যায় সংরক্ষণাগারে। ১৫ মার্চ থেকে যাতে পেঁয়াজ সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে নবান্ন। ৪০ টন পেঁয়াজ রাখার মতো ৮টি বড় সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে পাঁচটি জেলায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ও কালনা, হুগলির বলাগড় ও আদিসপ্তগ্রাম, মুর্শিদবাদের নওয়াদা ও সাগরদিঘি, নদিয়ার হাঁসখালি এবং মালদহের গাজোলে বড় সংরক্ষণাগার তৈরি করা হয়েছে। ৯০ শতাংশ নির্মাণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এছাড়া ছোট সংরক্ষণাগার হয়েছে ৯১৭টি। সেখানে ৯ টন করে পেঁয়াজ রাখা যাবে। তার মধ্যে ৮৪৯টি তৈরির কাজ শেষ। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়া— এই ৯টি জেলায় ছোট সংরক্ষণাগারগুলি নির্মাণ চলছে। সম্প্রতি উদ্যানপালন দফতরের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, এবার রাজ্যে পেঁয়াজের উৎপাদন ৭ লক্ষ টনেরও বেশি হতে চলেছে। গতবছর উৎপাদন হয়েছিল সাড়ে ৬ লক্ষ টন। অনুকূল আবহাওয়াই রাজ্যে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন- সাংবাদিককে অপমান পরেশের, প্রতিবাদে সরব অভিনেত্রী স্বরা

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...