Tuesday, June 23, 2026

মধ্যমগ্রাম-খুনে ফাল্গুনীর ‘প্রেমিকের’ উপস্থিতি খতিয়ে দেখছে পুলিশ

Date:

Share post:

মধ্যমগ্রামে প্রৌঢ়া খুনে এবার অভিযুক্ত ফাল্গুনী ঘোষের প্রেমিকের কথা উঠল। মধ্যমগ্রামের বীরেশপল্লির বাড়িতে মা আরতি ঘোষের সঙ্গে থাকতেন ফাল্গুনী ঘোষ (Falguni Ghosh)। সেখানেই পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে (Sumita Ghosh) মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এতদিন দুই মহিলাকেই এই ঘটনায় জড়িত বলে সন্দেহ ছিল। এবার তৃতীয় ব্যক্তির সন্ধান মিলল। ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্ত ফাল্গুনীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর।

ফাল্গুনীর স্বামী শুভঙ্কর ঘোষ থাকেন শিলিগুড়িতে (Siliguri)। মধ্যমগ্রামে বীরেশপল্লির বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকতেন ফাল্গুনী। প্রতিবেশীদের সঙ্গে কোনও সখ্যতা তাঁর ছিল না। উল্টে তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, বচসার জেরে ইট দিয়ে থেঁতলে পিসিশাশুড়িকে খুন করে দেহ খণ্ড খণ্ড করে ট্রলি ব্যাগ ভরে কুমোরটুলির কাছে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে যান মা-মেয়ে। মঙ্গলবারের ঘটনায় শুধু ফাল্গুনী-আরতি জড়িত বলে মনে করা হচ্ছিল। তবে খটকা ছিল, দুই মহিলার পক্ষে দেহ খণ্ড কারার বিষয় নিয়েও। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে একজন ভ্যানরিকশা ভাড়া করতে গিয়েছিলেন। ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তির কথা জানতে পারে পুলিশ (Police)। পরে এলাকার সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হয়। ট্রলি কেনা থেকে দেহ খণ্ড করা— সবেতেই মা-মেয়েকে সাহায্য করেছিলেন সেই যুবক। স্থানীয়দের দাবি, লোকটি মা-মেয়ের পূর্ব পরিচিত। তাঁর সঙ্গে ফাল্গুনীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেই প্রেমিকের খোঁজে করছেন তদন্তকারীরা।

এদিকে ফাল্গুনীর স্বামী শুভঙ্করের অভিযোগ, তাঁর স্ত্রী অতিরিক্ত মদ্যপান করতেন। স্ত্রীর সঙ্গে বৈবাহিক একেবারেই ভালো ছিল না বলে জানিয়েছেন তিনি। ফাল্গুনীর জীবনযাত্রা নিয়ে বিস্তর অভিযোগ তাঁর।

ভ্যান চালকের (Van Driver) দাবি, মঙ্গলবার ভোরে একটি লোক তাঁর রিকশা ভাড়া করতে যান। বয়স আন্দাজ ৪০ থেকে ৪৫ বছর। আরতিদের বাড়িতে যাওয়ার কথা বলে তিনি চলে যান। জানান ভাড়া তাঁরাই দেবেন। বারাসতে পুলিশ (Police) জেলার সুপার প্রতীক্ষা ঝরখড়িয়া বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সন্দেহভাজনের তালিকায় বেশ কয়েকজন রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। ভ্যান চালকের বয়ান অনুযায়ী ওই ব্যক্তি খোঁজ চলছে বলেও জানান পুলিশ সুপার।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...