Tuesday, June 23, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য অশ্বিনের

Date:

Share post:

চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরই মাঝে একদিনের ক্রিকেটের বদল নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে ভারতের স্পিন আক্রমণ থেকে বাঁচতেই এক দিনের ক্রিকেটের নিয়ম বদলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অশ্বিনের মতে আইসিসির এখন ভাবার সময় এসেছে একদিনের ক্রিকেট নিয়ে।

এই নিয়ে অশ্বিন বলেন, “ ২০১৩-১৪ সাল পর্যন্ত একদিনের ক্রিকেট খেলা হত একটা বলে। ২০১৫ সালের আগে ইনিংসে দু’টি বল এবং ৩০ গজের মধ্যে পাঁচ জন ফিল্ডারের নিয়ম শুরু হয়। আমার তো মনে হয় ভারতের স্পিন আক্রমণকে থামানোর জন্যই এই নিয়ম আনা হয়েছিল। এটা আমার মত। দু’দিক থেকে নতুন বলে খেলা হওয়ায় এখন আর এক দিনের ক্রিকেটে রিভার্স সুইং হয় না। ফিঙ্গার স্পিনারেরাও সুবিধা পায় না।“ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন , “ টি-২০ ক্রিকেট এখন আকর্ষণের কেন্দ্রে। প্রচুর মানুষ সেই খেলা দেখে। কারণে চার ঘণ্টার মধ্যে সব শেষ। আমার মনে হয় টেস্ট ক্রিকেট থাকবে। আফগানিস্তানের মতো দেশের প্রথম শ্রেণির ক্রিকেট উন্নতি করলে টেস্ট ক্রিকেট থাকবে। কিন্তু একদিনের প্রশ্ন আছে। একটা সময় একদিনের ক্রিকেট লাল বলে খেলা হত। এখন আবার সেটা ফিরিয়ে আনা যায় কি না, তা ভেবে দেখা উচিত।“

আরও পড়ুন- মেসিকে ফুটবলের পাঠ নেইমারের, জানালেন ব্রাজিলের তারকা ফুটবলার নিজেই

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...