Saturday, April 4, 2026

সম্মুখ সমরে রাহুল – প্রীতি, কংগ্রেস নেতার বিরুদ্ধে আইনি পথে বলিউড অভিনেত্রী!

Date:

Share post:

রাজনীতির ময়দানে পা ফেলতে না ফেলতেই বিতর্কের বাউন্সারে জর্জরিত প্রীতি জিন্টা (Preity Zinta)। নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া অভিনেত্রীর ১৮ কোটি টাকার ঋণ মকুবের নেপথ্যে কি বিজেপি (BJP)প্রভাব! বলিউড নায়িকার এক্স হ্যান্ডল নাকি বিজেপি-র দ্বারা পরিচালিত জানার পরই কেরল কংগ্রেসের অফিশিয়ালের এক্স হ্যান্ডল থেকে প্রীতির বিরুদ্ধে এমনই অভিযোগ করা হয়েছে। তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এই গোটা বিষয়ে এতটাই চটেছেন প্রীতি যে এবার তিনি নাকি রাহুল গান্ধীর (Rahul Gandhi)বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। কিন্তু এই খবরের সত্যতা কতটা। সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে সবটাই ফাঁস করলেন অভিনেত্রী।

‘লাহোর ১৯৪৭’ ছবির হাত ধরে অনেক বছর পর বড় পর্দায় প্রীতি জিন্টা। শাহরুখ-সইফ-সলমনদের একসময়ের লাস্যময়ী নায়িকা প্রচারের আলোয় থাকতেই কি সিনেমা মুক্তির আগে রাজনৈতিক বিতর্কে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করছেন? আপাতত এই প্রশ্ন ঘুরছে বলিউডের অন্দরে। এর পাশাপাশি আবার বিরাট কোহলির অনুরাগীকে অপমান করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অর্থাৎ একেবারে সাঁড়াশি চাপে নায়িকা। প্রীতি অবশ্য নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে জানান, “অকারণে কাউকে অপমান করার পক্ষপাতী নই। কারণ, রাহুল গান্ধী সরাসরি আমাকে কিছু বলেননি বা সমাজমাধ্যমে লেখেননি। রাহুল গান্ধীর সঙ্গে কোনও সমস্যা নেই। তাঁকে শান্তিতে থাকতে দিন। আমিও শান্তিতে থাকি।” এখানেই শেষ নয় অভিনেত্রীর এক্স অ্যাকাউন্ট যে অন্য কেউ পরিচালনা করে না সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

অন্যদিকে, বিরাট কোহলির অনুরাগী হিসাবে পরিচিত জনৈক নেটাগরিক (এনার প্রোফাইলে বিরাটের ছবি) সমাজমাধ্যমে বলিউড নায়িকাকে তীব্র আক্রমণ করে লেখেন, “মুখের যা অবস্থা তাতে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সুযোগ পাওয়ার কথা নয়। খুশি করে এই কাজ পেয়েছেন জিন্টা!” পাল্টা জবাব দিয়েছেন ‘কাল হো না হো’ গার্ল। লেখেন, “যাঁর নিজের মুখ দেখানোর সাহস নেই, খ্যাতনামীর ছবি ব্যবহার করেন, তিনি জবাবের যোগ্যই নন।” ব্যস, আবার চর্চা শুরু। এর মাঝে বিতর্কিত সেই নেট ব্যবহারকারী ডিপিতে বিরাটের ছবি বদলে অন্য ছবি আপডেট করেছেন। ফলে কিং কোহলির অনুরাগীরা অভিনেত্রীর মন্তব্যকে একহাত নিয়েছেন। বাকযুদ্ধ এতেই থেমে থাকেনি। নায়িকা এখানেও তাঁর নিজের যুক্তি তুলে ধরেছেন। ফলে রাজনীতি, খেলা, বিনোদন – এই তিন জগতেই চর্চার কেন্দ্রবিন্দু প্রীতি জিন্টা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...