Monday, June 15, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুটি আরোহীর, জখম আরও ১ জন

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। শুক্রবার সকালে একটি স্কুটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ওই ধাক্কায় স্কুটির দুই আরোহী ছিটকে সেতুর রাস্তায় পড়ে যান। লরির চাকায় পিষ্ট হন স্কুটির পিছনে থাকা আরোহী। গুরুতর জখম হন স্কুটি চালকও। শুক্রবার ভোরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ সাউ(৪০)। হাওড়া জুটমিলে কাজ করতেন। জখম তার ভাই অমরনাথ। দুজনেরই বাড়ি হাওড়ার বনবিহারী বোস রোডে।

অমরনাথের শ্বশুর কলকাতার একটি নার্সিংহোমে মারা যান। ভোরে শ্বশুরের মৃতদেহ নিয়ে দুই ভাই ফিরছিলেন। শববাহী গাড়ির পেছনে স্কুটি চালিয়ে আসছিলেন তারা। চালাচ্ছিলেন অমরনাথ। পেছনে বসেছিলেন মনোজ। দ্বিতীয় হুগলি সেতুর ওপর পেছন থেকে আসা একটি লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন তারা। লরির চাকায় পিষ্ট হয়ে মারা যান মনোজ। অমরনাথকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরিটি নিয়ে চম্পট দেয় চালক। সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করেছে পুলিশ। পলাতক চালকের খোঁজ চলছে।

ওই লরিটি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করা গিয়েছে। ঘাতক লরি এবং চালকের খোঁজ করছে পুলিশ। সাউ পরিবারে শোকের ছায়া। ওই লরি চালকের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।

 

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...