Wednesday, June 24, 2026

চুলোয় লগ্নি, চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে

Date:

Share post:

রাজ্যের উন্নয়নে মাথাব্যথা নেই। পেটপুজোই আগে। সেজন্য বিজেপিশাসিত রাজ্যের বাণিজ্য সম্মেলনে চরম বিশৃঙ্খলা দেখা দিল। সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। বাংলায় মমমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বিবিবিএসে বিপুল লগ্নি টেনে শিল্পে জোয়ার বইয়ে দেওয়ার বার্তা দিয়েছে, সেখানে বিজেপি-রপাজ্যগুলিতে শিল্প নয়, বিশৃঙ্খলাই সার।

লগ্নি-সম্মেলনে খাবারের প্লেট নিয়ে সবজি ও লুচি নেওয়ার জন্য হুড়োহুড়ি বেঁধেছিল। নকল ব্যবসায়ীরা ফ্রিতে খাবার খাওয়ার জন্য যে দৃশ্যের অবতারণা করল, তা হাসির খোরাক হয়ে উঠল নেট দুনিয়ায়। বাংলার দেখাদেখি বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে ঘটা করে বসানো হয়েছিল গ্লোবাল বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে যে প্রকৃত শিল্পপতিদের থেকে নকলদেরই বেশি ভিড় ছিল তা খাবার নিয়ে কাড়াকাড়িই প্রমাণ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর যে সম্মেলনের সূচনা করে গিয়েছিলেন, সেখানকার হাল হকিকৎ যে এমন পর্যায়ে পৌঁছতে পারে, তা বিজেপি-রাজ্য বলেই সম্ভব। ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্লেট নিয়ে দৌড়দৌড়ি করছেন। প্লেট নেওয়ার জন্য কাড়াকাড়ি, তারপর বুফের উপর হামলে পড়ার দৃশ্য একটা শিল্প সম্মেলনে শোভা পায় না। সবথেকে বড় কথা কারও কোনও ভ্রুক্ষেপ নেই ওই বিশৃঙ্খলার পরও।

নেট দুনিয়ায় ওই বেনজির দৃশ্য দেখার পর জনৈক ব্যক্তি লিখেছেন, নকল বিনিয়োগকারীরা বিন্যামূলের খাবারের জন্য ভিড় জমিয়েছে। একজন লেখেন, আমি অনেক সম্মেলনে যোগ দিয়েছি। কিন্তু মধ্যপ্রদেশের গ্লোবাল বিজনেস সামিটের দৃশ্য সত্যিই অবাক করেছে।

আরও পড়ুন- মুখমন্ত্রীর উদ্যোগে স্বনির্ভর বাংলা, রেকর্ড উৎপাদন, রাজ্যে প্রথম পেঁয়াজের সংরক্ষণ

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...