Saturday, April 4, 2026

প্রয়াত ওড়িয়া সুপারস্টার উত্তম মোহান্তি,রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা

Date:

Share post:

পরলোকে পাড়ি ওড়িয়া সিনেজগতের ‘পয়লা সুপারস্টার’ উত্তম মোহান্তির (Uttam Mohanti), লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি থাকলেও পরে আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতার শেষকৃত্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)।

ওড়িয়া সিনেশিল্প জগতে নক্ষত্রপতনে শোকাহত বিনোদন জগত। ১৯৭৭ সালে সিনেদুনিয়ায় পথচলা শুরু হয় উত্তম মোহান্তি। প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে নায়কের ভূমিকায় অভিনয় করে গেছেন তিনি। কমপক্ষে ৩০টি বাংলা ছবি করেছেন। ওড়িয়ার পাশাপাশি বাংলা এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। নিজস্ব অভিনয়গুণে ওড়িয়া চলচ্চিত্রজগৎকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। এই মুহূর্তে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন। আগামী ১২ জুন ছবি মুক্তি পাওয়ার কথা। কিন্তু তাঁর আগেই সব শেষ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...