Tuesday, June 23, 2026

প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের চেষ্টা, চোপড়ায় স্থানীয়দের সঙ্গে বচসা পুলিশের

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার চোপড়ায় (Chopra, North 24 Parganas)প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হল পুলিশকে। শনিবার দুপুরে প্রথমে চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মুজিবর রহমানের (Mujibar Rahman) বাড়ি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু অভিযুক্ত বাড়ির পিছন দিয়ে বাঁশবন টপকে পুকুরে ঝাঁপ দেয় বলে জানা গেছে। এই খবর জানাজানি হতেই গ্রামবাসী প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে আড়াল করতে পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মহিলা-সহ ২৭ জনকে আটক করেছে চোপড়া পুলিশ (Chopra Police)।

চোপড়ার কালিকাপুর এলাকার বাসিন্দা মুজিবরের বিরুদ্ধে মাদক ও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগ থাকায় এদিন তাঁকে গ্রেফতার করতে গ্রামে যায় পুলিশ। কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলেন কনস্টেবলরা। কিন্তু গ্রেফতার করতে গেলে স্থানীয় মহিলারা তাঁকে গার্ড দেওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সুযোগ বুঝে ধানখেত ধরে ছুটতে থাকেন অভিযুক্ত। পুলিশও তাড়া করলেও তাকে আর ধরতে পারেনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলা থেকে বিশাল বাহিনী চোপড়ার থানার আইসি সূরয থাপার নেতৃত্বে ঘটনাস্থলে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতাশজনকে আটক করার পাশাপাশি পলাতক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের খোঁজ চলছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...