Sunday, April 5, 2026

দিনে হড়পা বান, রাতে বিরাট ধস: লণ্ডভণ্ড হিমালচলের কুলু

Date:

Share post:

২৪ ঘন্টার বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি। বিপর্যস্ত হিমাচল প্রদেশের কুলুর (Kullu) জনজীবন। একদিকে হড়পা বান (flash flood) ও ধসে বন্ধ হয়ে গিয়েছে কুলু সংযোগকারী জাতীয় সড়ক (National Highway) থেকে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। অন্যদিকে বিদ্যুৎ ও পানীয় জলের চরম হাহাকার পর্যটন শহর কুলুতে।

গোটা হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জুড়েই শুক্র ও শনিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু পূর্বাভাসকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভারী বৃষ্টি বিপর্যস্ত করে কুলু এলাকাকে। একাধিক জায়গায় প্রথমে ধস নামা শুরু হয়। পরে নদীতে হড়পা বানে বন্ধ হয়ে যায় একাধিক জাতীয় সড়ক।

প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত কুলুর (Kullu) গান্ধীনগর এলাকায় বহু গাড়ি হড়পা বানের (flash flood) তোড়ে ভেসে যায়। আবার বানের বয়ে আনা কাদায় (mud) ডুবে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িসহ পার্শ্ববর্তী এলাকার দোকানপাট। প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ জারি করা হয়।

তবে এখানেই শেষ নয়। রাতে ফের ভারী বৃষ্টিতে কুলু (Kullu) জেলা সদরের চারপাশ থেকে প্রবল ধস নামতে শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে পর্যটকদের কুলুতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ৩ নম্বর ও ৩০৫ নম্বর জাতীয় সড়ক (National Highway-3, 305) সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। মাটি কাদায় বন্ধ হয়ে যায় মানালি (Manali) সংযোগকারী রাস্তাও। শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির কারণে কার্যত কাদায় ভরে যাওয়া গান্ধীনগর, শাস্ত্রীনগর এলাকায় উদ্ধারকাজ প্রবলভাবে ব্যহত হয়।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...