Wednesday, April 8, 2026

২০২৫ আইপিএল-এর আগে নতুন নিয়ম সামনে আনল বিসিসিআই

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে নতুন নিয়ম সামনে আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে দলগুলির অনুশীলনের এবার সময় বেঁধে দিল বিসিসিআই।

এই নিয়ে এক ক্রীড়া ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেন, “ফ্লাডলাইটে মোট সাতটি অনুশীলন করতে পারবে দলগুলো। তিন ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবে না তারা। এই সাতটি সেশনের মধ্যে সর্বোচ্চ দুটো অনুশীলন ম্যাচ খেলতে পারে দলগুলো। অনুশীলন ম্যাচের বদলে ওপেন নেট অনুশীলনও করতে পারে তারা। তবে সেটা দুটোর বেশি নয়।“

অর্থ্যাৎ বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল শুরুর আগে মূল পিচে সাতটি সেশন অনুশীলন করতে পারে তারা। সেই সেশন তিন ঘণ্টাৎ বেশি নয়। যদি কোনও দল অনুশীলন ম্যাচ খেলতে চায়, সেটাও ওই সাতটি সেশনের মধ্যেই করতে হবে। দু’টির বেশি অনুশীলন ম্যাচ খেলতে পারবে না আইপিএল-এ অংশ নেওয়া কোনও দল।

আরও পড়ুন- বিরাটের ৩০০ তম ম্যাচে মাঠে অনুষ্কা, কোহলির আউট দেখে মাথায় হাত বিরাট-পত্নীর

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...