Friday, June 12, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি, বল হাতে দাপট বরুণ চক্রবর্তীর, নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারাল ভারত

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট অব্যাহত ভারতের। গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ৪৪ রানে। বল হাতে দাপ বরুণ চক্রবর্তীর। একাই নিলেন ৫ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান ভারতের। সেখানে ২০৫ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। এদিকে ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়রের। ৭৯ রান করেন তিনি। ৪২ রান অক্ষর প্যাটেলের। তবে এদিন রান পেলেন না রোহিত শর্মা, শুভমন গিল , বিরাট কোহলিরা। কিউইদের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া । ২ রানে আউট হন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। ১৫ রানে আউট হন রোহিত শর্মা। ১১ রান করেন বিরাট কোহলি। এরপর টিম ইন্ডিয়ার রানের সংখ্যা এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়র এবং অক্ষর প্যাটেল। ৭৯ রান করেন শ্রেয়স। ৪২ রান করেন অক্ষর। ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ২৩ রান করেন কে এল রাহুল। ১৬ রান করেন রবিন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির। একটি করে উইকেট কীলি জেমিসন, উইলিয়াম , মিচেল স্টানার এবং রচিন রবিন্দ্রর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ৬ রান করে রচিন রবিন্দ্রর। ২২ রান করেন উইল ইয়ং। নিউজিল্যান্ডের হয়ে লড়াই চালান কেন উইলিইয়ামসন। ৮১ রান করেন তিনি। টম লাথাম করেন ১৪ রান। ভারতের হয়ে ৫ উইকেট বরুণ চক্রবর্তীর। দুটি উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা।

আরও পড়ুন- ২০২৫ আইপিএল-এর আগে নতুন নিয়ম সামনে আনল বিসিসিআই

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...