Saturday, April 4, 2026

হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স-লরির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ মৃত ৩!

Date:

Share post:

নদিয়ার হরিণঘাটায় অ্যাম্বুলেন্স – লরির মুখোমুখি সংঘর্ষে (Accident in Haringhata) ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে দুর্ঘটনা। এক শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সটি কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা ১২ চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পুলিশ তাঁদের JNM হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। লরিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আহত ও মৃতরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...