Wednesday, April 8, 2026

পরিকল্পনা করেই শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণ! হামলাকারী কারা?

Date:

Share post:

রীতিমতো পরিকল্পনা করেই ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলা চালানো হয়েছিল। হামলা করার জন্য বাছাই করা লোকেরা আগে থেকেই জমায়েত হয়েছিল। কারা হামলা করবে, কে কোথায় পজিশন নেবে, কখন গন্ডগোল শুরু হবে, কারা তাণ্ডব করবে, কারা চেয়ার ভাঙবে, কারা মন্ত্রীর গাড়িতে হামলা করবে, কারা অধ্যাপকেদের উপর হামলা করবে, কারা পড়ুয়াদের টার্গেট করবে- সবকিছুই ছকে নেওয়া হয়েছিল। তারপর চিত্রনাট্য অনুযায়ী এক ঘণ্টার অপারেশন চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

রবিবারের ঘটনার নেতৃত্বে এসএফআইয়ের লুম্পেনরা। সঙ্গে ছিল বাছাই করা কিছু বহিরাগত, প্রাক্তনী এবং অবশ্যই অতি-বামেরা। ক্যামেরায় যাদের তাণ্ডব করতে দেখা গিয়েছে তাদের কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। এদের মধ্যে একজন নাদিম হাজারি। বর্ধমান টাউনে বাড়ি, যাদবপুরেরই পড়ুয়া। এই ছেলেটি শিক্ষামন্ত্রীর নি চেয়ার ভাঙচুর, অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে মারধর এবং এক মহিলা অধ্যাপিকাকে গালিগালাজ ও হুমকি দেয়। আরও প কয়েকজনকে ছবি দেখে চিহ্নিত করা গিয়েছে। এদের মধ্যে একজনকে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর উঠে তাণ্ডব করতে দেখা যায়। তার নাম শুভ্রজিৎ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া, আরএসএফ নামে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে জড়িত।

আরও পড়ুন- দুর্ভাগ্যজনক! উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুতেই বাম-ধর্মঘটে কড়া প্রশাসন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...