Wednesday, June 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে ২০২৪-২৫ আইএসএল থেকে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গল এফসির। ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করতেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লাল-হলুদ। শুরুতে মেসি বাউলির গোলে এগিয়ে ছিল অস্কার ব্রুজোর দল। তবে শেষ মুহুর্তে সুনীল ছেত্রীর পেনাল্টি থেকে করা গোলেই সমতা ফেরায় বিএফসি।

২) চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট অব্যাহত ভারতের। গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ৪৪ রানে। বল হাতে দাপ বরুণ চক্রবর্তীর। একাই নিলেন ৫ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান ভারতের। সেখানে ২০৫ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

৩) ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে নতুন নিয়ম সামনে আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে দলগুলির অনুশীলনের এবার সময় বেঁধে দিল বিসিসিআই।

৪) চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। রবিবার নিউজল্যান্ডের বিরুদ্ধে ৩০০ তম একদিনের ম্যাচ খেলতে নেমেছেন তিনি। যেই ম্যাচ দেখতে দুবাই এসেছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। তবে ম্যাচ দেখতে এসে হতাশ অনুষ্কা শর্মা।

৫) রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ। এদিন কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ড্র করে করুণ নায়ার, দানিশ মালেওয়ারেরা। তবে ড্র করলেও , প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। এই জয়ের ফলে টানা তিনবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল তারা। ম্যাচে ব্যাট হাতে দাপট করুণ নায়ারের।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...