Thursday, June 18, 2026

নববর্ষের আগের সন্ধেয় উদ্বোধন প্রতীক্ষিত কালীঘাটের স্কাই ওয়াকের: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগেই উদ্বোধন হবে কালীঘাটের বহু প্রতীক্ষিত স্কাই ওয়াকের। পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ ১৪ এপ্রিল এই স্কাই ওয়াকের উদ্বোধন হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্ন (Nabanna) সভাঘরের শিল্প-বৈঠকে তিনি জানান ১৪ এপ্রিল সন্ধেয় ৭টায় কালীঘাট স্কাই ওয়াক (Kalighat Sky Walk) উদ্বোধন করবেন।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন সম্পূর্ণ কাজ সম্পন্ন না হলে, তিনি স্কাই ওয়াকের (Kalighat Sky Walk) উদ্বোধন করবেন না। কালীঘাট মন্দির সংস্কারের কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। স্কাই ওয়াকের কাজ চলছিল। সেই কাজও শেষ হয়ে গিয়েছে। স্কাই ওয়াকের একটি দিক কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে নামছে। আর একটি দিক কালীঘাট থানার পাশ দিয়ে গুরুপদ হালদার রোডের দিকে নেমেছে। আলো দিয়ে সাজানো হয়েছে। পুণ্যার্থীরা শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিক থেকে লিফটে করে স্কাই ওয়াকে উঠে, হেঁটে সোজা কালীঘাট মন্দিরের কাছে লিফটে নামতে পারবেন। স্কাইওয়াকের দু’দিকে লিফট বসানোর কাজও শেষ।
আরও খবরঢিলেমি বরদাস্ত নয়: শিল্প-বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, চালু ইনভেস্টমেন্ট সিনার্জি পোর্টাল

দক্ষিণেশ্বরের পরে এবার বাংলা নববর্ষের আগের সন্ধ্যায় কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Related articles

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...