Thursday, June 18, 2026

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ! স্কুল পড়ুয়াদের স্কুলড্রেস আগামী মাসেই

Date:

Share post:

আগামী মাসেই সরকারি স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের একপ্রস্থ করে স্কুলের পোশাক দেবে রাজ্য সরকার। সেজন্য ইউনিফর্ম তৈরির কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চলতি মাসের মধ্যেই স্কুলে স্কুলে নতুন পোশাক পৌঁছে যায়।

প্রসঙ্গত, চলতি বছরে রাজ্যের ৮২ হাজার ৯০৬টি স্কুলের ১ কোটি সাত লক্ষ পড়ুয়াকে দু’ প্রস্থ করে স্কুলের পোশাক দেওয়া হবে। এপ্রিল মাসে এক প্রস্থ ও সেপ্টেম্বর মাসে আরেক প্রস্থ পোশাক দেওয়া হবে। জানা গেছে, এখনও পর্যন্ত প্রথম সেটের মোট ৪৫ শতাংশ ইউনিফর্ম তৈরির কাজ হয়েছে। সেই কারণেই জেলা প্রশাসনকে ইউনিফর্মের কাপড় কাটা এবং সেলাইয়ের কাজ চলছে এমন ইউনিটগুলিতে নিয়মিত পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । প্রত্যেক ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যাবেন ব্লকের আধিকারিকরা। জেলা স্তরের আধিকারিকরা মাসে এক বার পরিদর্শনে যাবেন।

একই সঙ্গে জেলায় জেলায় স্বনির্ভর গোষ্ঠী তৈরি ও ঋণের মাধ্যমে তাঁদের পর্যাপ্ত অর্থ বরাদ্দ সুনিশ্চিত করতে বলা হয়েছে। এ বছরের দেড় লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির টার্গেটের মাত্র ৪৭ দশমিক ১৮ শতাংশ পূরণ হয়েছে। ঋণ প্রদান টার্গেটের ৭৫ দশমির ৩১ শতাংশ এগিয়েছে। এই ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ঘুম কেড়েছে হাতির দল,উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভরসা বন দফতরের কর্মীরা   

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...