Thursday, June 18, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোমবার সন্ধ্যায় ফের ধুন্ধুমার পরিস্থিতি

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে সোমবার সন্ধ্যায় ফের ধুন্ধুমার পরিস্থিতি। গেট আটকে এবিভিপি- র বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের সামনে ফের নতুন করে তুমুল উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মুখোমুখি এবিভিপি-এসএফআই সমর্থকরা।ক্যাম্পাসের ভিতর ঢুকে পড়েছে মিছিল। বিশ্ববিদ্যালয়ের ভিতর বসে পড়ে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যাদবপুর থানার সামনে চলছে পথ অবরোধ।  গেট থেকে বামেদের পতাকা ছুড়ে ফেলে দলীয় পতাকা ওড়াল এবিভিপি। সোমবার সন্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হল র‌্যাফ।

এদিন বিকেলেই যাদবপুর থানা মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। গোলপার্ক থেকে পালটা মিছিল ছিল বিজেপির যুব মোর্চার। সন্ধ্যের দিকে বিশ্ববিদ্যালয়ের গেটে মুখোমুখি হয় বাম ও বিজেপির ছাত্র সংগঠন। সেই সময় এবিভিপির সদস্যরা ক্যাম্পাসে ঢুকে পড়ার চেষ্টা করে। গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কার্যত ব্যর্থ হন তারা।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...