Wednesday, June 17, 2026

আইএসএলে প্লে-অফ থেকে ছিটকে গিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এক গোলে এগিয়ে থেকেও বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। শেষ মুহুর্তে বিএফসির করা পেনাল্টি থেকে করা গোলে আইএসএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় লাল-হলুদ। আর তাতেই হতাশ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। প্লে-অফ থেকে যাওয়ার পর, অস্কার মনে করেন, দিমিত্রিয়স দিয়ামান্তাকসের লাল কার্ড দেখার ঘটনাই তাদের চলতি লিগে সেরা ছয়ে দৌড় থেকে ছিটকে দিয়েছে।

এই নিয়ে ম্যাচ শেষে অস্কার বলেন, “ এই ম্যাচে আমাদের সেরা ছয়ের বাইরে থাকার প্রধান কারণ আমাদের একজন খেলোয়াড়ের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া, যা কখনওই হওয়া উচিত ছিল না। যখন দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, আক্রমণ চালিয়ে যাচ্ছিল, সুযোগ তৈরি করছিল, খেলার নিয়ন্ত্রণ নিয়েছিল, সমর্থকেরাও আমাদের পাশে ছিল। তখন সেই মুহূর্তই আমাদের সেরা ছয়ে থাকার সম্ভাবনা শেষ করে দেয়।“

তবু দশ জনেও লড়াইয়ের জন্য দলের ছেলেদের প্রশংসা করেন অস্কার। লাল-হলুদ কোচ বলেন, “আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে, বিশেষ করে যখন ম্যাচ ১১ বনাম ১১ ছিল। তখন শুধুমাত্র আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছিলাম। আমরা দুর্দান্তভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছিলাম। দারুণ আক্রমণ সাজাচ্ছিলাম, বলের দখল নিয়ন্ত্রণ করছিলাম এবং প্রচুর সুযোগ তৈরি করছিলাম। দুর্ভাগ্যবশত, ১-০ হওয়ার পর, যদি আমরা ২-০ করতে পারতাম, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। আমাদের যথেষ্ট সুযোগ ছিল, তবে এটাও সত্যি যে,শেষ ২৫ মিনিটে, যখন তারা আমাদের বক্সে চাপ দিতে শুরু করল, আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম যে তাদের কয়েকটি শট পোস্টে লেগে ফিরে এসেছে।”

এদিকে বিএফসি ম্যাচে চোট পান আনোয়ার আলি। চোটের কারণে ম্যাচ শুরুর আধ ঘণ্টা পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। আনোয়ারের চোট কতটা গুরুতর? তা প্রসঙ্গে মুখ খোলেন অস্কার। তিনি বলেন, “আনোয়ার আলির চোট আমাদের জন্য আরেকটা বড় ধাক্কা। আমাদের সেন্টার-ব্যাক আনোয়ার ধীরে ধীরে ফর্মে ফিরছিল এবং সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা ওর এমআরআই করাব, যাতে আরও ভালভাবে বোঝা যায় চোটকতটা গুরুতর। আপাতত মনে হচ্ছে ওর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে, কারণ ও হাঁটতেও ব্যথা অনুভব করছে। আমার ধারণা, আমরা অন্তত কয়েক সপ্তাহের জন্য আনোয়ারকে পাব না ।“

সামনেই এএফসি কাপ। এ বার যে তাদের ফোকাস থাকবে পরবর্তী এএফসি চ্যালেঞ্জ লিগে, তা স্পষ্ট জানিয়ে দেন অস্কার। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “আমরা পুরোপুরি আইএসএলে সেরা ছয়ে থাকার লক্ষ্যেই মনোনিবেশ করে ছিলাম। আমরা চেয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে সেরা ছয়ে জায়গা করে নিতে পারব। তবে এখন যেহেতু সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়, আমাদের সামনে এখন একটিই লক্ষ্য—এএফসি চ্যালেঞ্জ লিগ। এখন আমাদের মূল লক্ষ্য হবে খেলোয়াড়দের রিকভার করা। আমরা আরও বেশি রোটেশন করতে চেয়েছিলাম। আমাদের ম্যাচ শেষ করতে হয়েছে মাত্র তিনজন বিদেশি খেলোয়াড় নিয়ে। লাল কার্ডের পর, একজন বিদেশি খেলোয়াড়কে আর পরিবর্তন হিসেবে ব্যবহার করা সম্ভব হয়নি। ক্লেটন সিলভা বেঞ্চে অপেক্ষা করছিল, কিন্তু তাকে মাঠে নামানো সম্ভব হয়নি।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...