Monday, March 30, 2026

সুদীপ-অনিন্দিতার জীবনে ‘রানি’র আগমন, কন্যাসন্তানকে মার্শাল আর্ট শেখাতে চান অভিনেতা!

Date:

Share post:

কন্যাসন্তান দায় নয় বরং মা-বাবার অহংকার, জীবনে ‘রানি’র আগমনে উচ্ছ্বসিত তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী আর সুদীপ সরকার (Anindita Roychowdhury & Sudip Sarkar) যেন সেই বার্তাই ছড়িয়ে দিলেন সমাজমাধ্যমে। সোমবার (৩ মার্চ) সকালে যখন অস্কার (Oscar) ঘোষণায় কার মাথায় কোন মুকুট উঠলো সেই নিয়ে আলোচনা চলছে, তখন অভিনেতা সুদীপের জীবনে নতুন মানুষের আগমন। সপ্তাহের প্রথম দিনে মেয়ে হওয়ার খবর সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা।

২০২৫ সালে দাঁড়িয়েও কন্যাসন্তান আগমনের খবরে পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারকা দম্পতি মোটেও সে কথা অস্বীকার করছেন না। তাঁদের কথায়, দাম্পত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসেবে মেয়ের মা- বাবা হওয়া মানে এই পৃথিবীকে তার বাসযোগ্য করার দায়িত্ব অনেকটা বেড়ে যায়। সুদীপ বলছেন, সমাজ বদলে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। কিন্তু কন্যাসন্তানকে প্রাণভরে ভালবাসা দেওয়া, আগলে রাখা এবং তাকে আগামী সব লড়াইয়ের জন্য প্রস্তুত করতে নিজের সবটুকু উজাড় করে দেবেন তিনি। খুশির জোয়ারে ভাসছেন অভিনেত্রী অনিন্দিতা। সুদীপের মা-বাবার ইচ্ছে ছিল বাড়িতে নাতনি আসুক। সে স্বপ্ন পূরণ হয়েছে। মানালি দে (Manali Dey), গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস-সহ টেলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীরাই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সরকার আর রায়চৌধুরী পরিবারে সোমবার সারাদিন ধরে মিষ্টিমুখ করার পালা চলেছে। ঘরে ‘রানি’ আসায় আনন্দে উচ্ছ্বল সুদীপ-অনিন্দিতা। অভিনেতা বলছেন, মেয়ে ও মা দুজনেই ভালো আছেন। এখন একটা সুস্থ পরিবেশে বড় করে তোলার চেষ্টার পাশাপাশি নিজের কুইনকে আত্মরক্ষার অস্ত্র হিসেবে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেবেন বলেও ভেবে রেখেছেন সুদীপ। এভাবেই নিজের জীবনের রাজপাট সামলাবে টেলিপাড়ার তারকা দম্পতির ‘কুইন’।

 

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...