Sunday, June 21, 2026

আড়াই দিন বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা! ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

Date:

Share post:

লোকাল ট্রেনের পর এবার কি মেট্রোতেও দুদিন অন্তর কাজের বাহানা দেখিয়ে পরিষেবা ব্যাহত হওয়া শুরু হলো, টানা ৬০ ঘণ্টা মেট্রো (Metro Rail)বন্ধ থাকার খবরে এমন প্রশ্নই ঘোরাফেরা করছে যাত্রীদের মনে। কলকাতা মেট্রো (Kolkata Metro)সূত্রের খবর মেট্রো রুটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার সন্ধে থেকে টানা আড়াই দিন শিয়ালদহ-এসপ্ল্যানেড (Sealdah Esplanade) মেট্রো চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ উইকেন্ডে ভোগান্তির মুখে পড়তে চলেছেন ওই রুটের মেট্রো যাত্রীরা।।

কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৭ মার্চ শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে সন্ধে ৭টা ৩ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। তারপর শনি রবিতে পরিষেবা মিলবে না। এই দুদিন মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশনের (International Safety Audit Association) আধিকারিকরা সংশ্লিষ্ট রুটের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খুঁটিয়ে পরীক্ষা করবেন। এরপর ১০ মার্চ থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...