Thursday, June 11, 2026

কাপলিং ভেঙে বিপত্তি, চলন্ত অবস্থায় দুভাগ হয়ে গেল নন্দনকানন এক্সপ্রেস!

Date:

Share post:

দিব্যি চলছিল নন্দনকানন এক্সপ্রেস।যাচ্ছিল ওড়িশার উদ্দেশে।হঠাৎই চলন্ত অবস্থাতেই দু’ভাগ হয়ে গেল সেই এক্সপ্রেস। কয়েকটি কামরা নিয়ে এগিয়ে গেল ইঞ্জিন। বাকি কামরাগুলি বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে পড়ে। কাপলিং ভেঙে খুলে যাওয়াতেই এই বিপত্তি বলে রেল সূত্রে জানা গিয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।জানা গিয়েছে, সোমবার উত্তরপ্রদেশ থেকে ওড়িশা আসছিল। কিন্তু চান্দৌলির কাছে ট্রেনের মাঝখান থেকে একটি কামরার কাপলিং খুলে যায়। এই কাপলিংয়ের মাধ্যমে একটি কামরার সঙ্গে আর একটি কামরা যুক্ত থাকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের কিছুটা দূরে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।তারা জানিয়েছেন, আচমকাই ঝাঁকুনি অনুভব করেন তারা। তার পর কিছুক্ষণের মধ্যে ট্রেন থেমে যায়। আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী।

তারা জানিয়েছেন, প্রথমে বোঝা যায়নি কী ঘটে গিয়েছে। কিন্তু ঝাঁকুনি লাগায় কিছু একটা হয়েছে আঁচ করতে পেরেছিলেন অধিকাংশই। ট্রেন থামতেই নেমে দেখা যায়, বেশ কয়েকটি কামরা ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরে জানা যায়, কাপলিং ভেঙে যাওয়ায় এই বিপত্তি।জানা গিয়েছে, ট্রেনটি পুরীতে যাচ্ছিল। এই ঘটনার জেরে তিন ঘণ্টা দেরি হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

 

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...