Monday, June 22, 2026

শহরের স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Date:

Share post:

খাস কলকাতার (Kolkata) এক স্কুলে ছাত্রীকে (Girl Student) অশালীনভাবে ছোঁয়ার অভিযোগ উঠল শিক্ষকেরই বিরুদ্ধে! এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। একজন ছাত্রী নয়, স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ওই স্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিভাবকরা শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। দমদম থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক অনেক দিন ধরেই স্কুলে নোংরামি করছেন।

ঘটনার সূত্রপাত সোমবার। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে ডেকেছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য। সেখানেই তিনি ওই পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতিতা বলেছে, বুকের জামা ধরে টান মারে। গোপনাঙ্গে হাত দেয়। বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টা জানায় সে। এরপরই স্কুলের অন্যান্য অভিভাবকরা জানতে পারেন।

তাদের কথায়, এর আগেও প্রধান শিক্ষক অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। দমদম থানায় অভিযোগ দায়ের হয়। ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে এই নোংরামি চলছিল। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। প্রত্যেকদিনই কোনও না কোনও ছাত্রীর গায়ে হাত দেন ওই শিক্ষক। এদিন স্কুলে তুলকালাম হলেও গরহাজির ছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তদন্ত শুরু হয়েছে।

 

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...