Wednesday, June 24, 2026

বক্সার-টাটানগর ট্রেনের কামরায় আগুন, প্রাণ বাঁচাতে ঝাঁপ যাত্রীদের

Date:

Share post:

ফের ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো পুরুলিয়ায়। বুধবার দুপুরে পুরুলিয়ার ঝররার কাছে বক্সার-টাটানগর এক্সপ্রেসের সাধারণ কামরায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তাঁরা প্রাণ ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামেন। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেও দীর্ঘ সময় লেগে যায় রেলের আধিকারিকদের।

বুধবার দুপুরে বক্সার থেকে টাটানগরের দিকে যাচ্ছিল ১৮১৮৪ বক্সার টাটানগর এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা বিভাগের ছড়রা স্টেশনের কাছে যাত্রীরা কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। পুরুলিয়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। দমকল আধিকারিক সুব্রত গোস্বামী জানিয়েছেন, ট্রেনের অসংরক্ষিত কামরার শৌচালয়ে আগুন লেগেছিল।

যাত্রীদের অভিযোগ, রেলের বড় কোনও আধিকারিককে ঘটনার একঘণ্টা পরেও ঘটনাস্থলে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল কর্মী বলেন, ঘটনার জেরে প্রায় একঘণ্টা রেল চলাচল থমকে যায় ওই পথে। বেশ কয়েকঘণ্টার অপেক্ষার পরে দগ্ধ কামরাটি সরিয়ে ট্রেনটি আবার গন্তব্যে রওনা দেয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...