Saturday, June 27, 2026

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সাত গোল করে নজির গড়ল আর্সেনাল

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে সাত গোল করার নজির এতদিন ছিল না কোনও ক্লাবের। সেই ‘শূন্যতা’ দূর করে রেকর্ডের চূড়ায় পৌঁছাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। এমন একটি দলের বিপক্ষে নতুন কীর্তি গড়ল মিকেল আর্তেতার শিষ্যরা, যারা জুভেন্তাসকে বিদায় করে শেষ ষোলোয় উঠেছে।মঙ্গলবার রাতে প্রথম লেগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনকে তাদের মাঠেই ৭-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে গানাররা। এই বিশাল জয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলা একরকম নিশ্চিত করে ফেলেছে।

প্রথমার্ধে তিনবার বিপক্ষের জালে বল পাঠায় আর্সেনাল। ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের লক্ষ্যভেদের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। ৩১ মিনিটে মিকেল মেরিনো জাল খুঁজে নিলে চালকের আসনে বসে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের ২০০৫-০৬ মরসুমের রানার্স আপরা। বিরতির আগে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান নোয়া ল্যাং। তবে পিএসভির ঘুরে দাঁড়ানোর আশা টেকেনি বেশিক্ষণ।

বিরতির পর আরও ক্ষুরধার হয়ে ওঠে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যে তারা আদায় করে নেয় দুটি গোল। ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড ও পরের মিনিটে লেয়ান্দ্রো ত্রোসা নিশানা ভেদ করেন। ৭৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান অধিনায়ক ওডেগার্ড। আর ৮৫ মিনিটে আর্সেনালের রেকর্ড গড়া জয় নিশ্চিত করেন রিকার্দো কালাফিওরি। আগামী বুধবার রাতে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয় লেগে পিএসভির মুখোমুখি হবে আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচে রিয়াল প্রথম লেগে জিতেছে ২-১ গোলে।

 

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...