Saturday, April 4, 2026

নয়া দায়িত্বে নয়াগ্রামের বিধায়ক, আদিবাসী পর্ষদের চেয়ারপার্সন হলেন দুলাল মুর্মু

Date:

Share post:

রাজ্য আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের নতুন চেয়ারপার্সন হলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। তিনি ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও। ভাইস চেয়ারপার্সন পদে এসেছেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক।

২০ জনের নতুন জেনারেল বডিতে সদস্য হিসেবে সাঁওতালি সাহিত্যিক সুচিত্রা হাঁসদা, জনজাতি নেতা রবিন টুডু, আদিত্য কিস্কুর মতো জনা পনেরো পুরনো মুখ ফের ঠাঁই পেয়েছেন। সদস্যপদে নতুন মুখ কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। তা ছাড়া, এখানে সাঁওতাল সম্প্রদায়ের পাশাপাশি, মুন্ডা, ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধিরাও আছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে প্রথ এই পর্ষদ গঠিত হয়েছিল। প্রথম চেয়ারপার্সন হন বিরসা তিরকে। ২০২৩ সালে পর্ষদের পরবর্তী জেনারেল বডিতে কিছু রদবদল হয়। চেয়ারপার্সন হন মুখ্যমন্ত্রী, ভাইস চেয়ারপার্সন বিরবাহা হাঁসদা। গতবার ২০ জনের জেনারেল বডিতে সদস্যপদে ছিল বেশ কিছু নতুন মুখ। এ বার পর্ষদের চেয়ারপার্সন হয়েছেন দুলাল।

আরও পড়ুন- চা বাগানে কর্মরত অবস্থায় চিতা বাঘের হামলা! জখম মহিলা শ্রমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...