Friday, June 26, 2026

বৃহস্পতিবার শুরু ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬ তম বৈঠক

Date:

Share post:

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬ তম বৈঠক শুরু হতে চলেছে বৃহস্পতিবার। বাংলাদেশ থেকে আসা ১১ সদস্যের প্রতিনিধি দলের ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠক থেকে গঙ্গা-পদ্মা জল চুক্তির পুনর্নবীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা। দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর এই বিষয়টি নিয়ে ছয় সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠিত হতে পারে। সেখানে দুই দেশের প্রতিনিধিরা থাকবেন ৷ এই টেকনিক্যাল কমিটি মূলত আগামী তিনমাসের মধ্যে এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে খবর। যৌথ নদী কমিশনের বৈঠকে এই কমিটির বিষয়ে আলোচনা হবে ৷

উল্লেখ্য, ১৯৯৬ সালে এই গঙ্গা জলচুক্তি হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া ৷ পশ্চিমবঙ্গে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ৷ তাই এখন থেকেই এই নিয়ে আলোচনায় আগ্রহী দুই দেশ। বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যেমন থাকবেন, তেমন বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধিরাও থাকবেন ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকে রাজ্য প্রশাসনের তরফ থেকে তিনজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন সেচ দফতরের প্রধান সচিব মণীশ জৈন, থাকছেন অপর দুই গুরুত্বপূর্ণ সচিব সঞ্জয় কুণ্ডু ও বিপ্লব মুখোপাধ্যায় । তাদের মাধ্যমেই রাজ্য সরকারের বক্তব্য সরাসরি উপস্থাপিত হবে সেখানে ।

আরও পড়ুন- নয়া দায়িত্বে নয়াগ্রামের বিধায়ক, আদিবাসী পর্ষদের চেয়ারপার্সন হলেন দুলাল মুর্মু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...