Friday, June 26, 2026

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

Date:

Share post:

সবাই ভেবেছিল, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে লাহৌরের এই সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা দুই দল – নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কার্যত কোনও লড়াই-ই হল না। দক্ষিণ আফ্রিকাকে (South Africa vs New Zealand) একপেশে ম্যাচে ৫০ রানে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। আর সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল যে, রবিবার, ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

সাল ২০০০। নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের অধিনায়ক। ফাইনালে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বেহালার বাঁহাতি। সৌরভের ১১৭ রানের পাশাপাশি ৬৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওপেনিং পার্টনারশিপে ১৪১ রান যোগ করার পরেও ভারত মাঠ ছেড়েছিল খালি হাতে। ভারতের ২৬৪/৬ স্কোর ২ বল বাকি থাকতে হাতে ৪ উইকেট রেখে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সৌরভের হাতে ওঠেনি।
২৫ বছর ধরে যে যন্ত্রণা পুষে রেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আড়াই দশক আগের সেই শাপমোচন হবে দুবাইয়ে? এখন থেকে প্রার্থনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।

এদিন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল। জোড়া সেঞ্চুরি কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৩৬২/৬। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড রান।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১২/৯ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কার্যত একক লড়াই করলেন ডেভিড মিলার। ৬৭ বলে ১০০ রানে অপরাজিত রইলেন কিলার মিলার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করলেন তিনি। তিনি ছাড়া রান পেয়েছেন রাসি ফান দার দাসেন (৬৬ বলে ৬৯)। তেম্বা বাভুমা ৫৬ রান করলেও ৭১ বল খেলে সমালোচনার মুখে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...