Saturday, April 4, 2026

ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানের সেনাক্যাম্পে! মৃত একাধিক

Date:

Share post:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ভয়াবহ জঙ্গি হামলা (Terrorist Attack in Pakistan) । মঙ্গলবার সন্ধেয় বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি নিয়ে সেনার ক্যাম্পে ঢোকে দুই আত্মঘাতী জঙ্গি। এই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩০ জন। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। সেনার পালটা জবাবে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ‘জইস উল ফুরসান’ নামে এক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আফগানিস্তান সীমান্তবর্তী এই বন্নু জেলায় প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে হামলার পর থেকে এখনও পর্যন্ত পাক সেনার তরফে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...