Thursday, June 25, 2026

ইডেনে কেকেআর-লখনউ সুপারজায়ান্ট ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

Date:

Share post:

ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপারজায়ান্ট ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, আগামী ৬ এপ্রিল ওই ম্যাচ আদৌ কলকাতায় করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের দেওয়া চিঠিতে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। যদিও দুই দলই এখনও আশাবাদী, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ই নাইটদের ম্যাচ আয়োজন করা যাবে।

আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচে ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হবে নাইটরা। শুধুমাত্র ৬ এপ্রিল ইডেনে লখনউ বনাম কলকাতা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। আসলে ওই দিন রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোবে রামনবমী উপলক্ষে। শুধুমাতত্র তাই নয়, অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও আছে। তাই কলকাতা পুলিশ সতর্ক। রামনবমীর দিন ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে পুলিশ। এরপরই ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কেকেআর এখনও ৬ এপ্রিল লখনউ ম্যাচ ইডেনেই করার ব্যাপারে আশাবাদী। তাদের তরফে বলা হচ্ছে, ৬ এপ্রিলের ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ফলে বেশি রাত পর্যন্ত ঝামেলা থাকবে না। তাছাড়া রামনবমীতে আর যাই হোক, দুর্গাপুজো বা কালীপুজোর মতো গোটা শহর উৎসবে মেতে ওঠে না। ফলে নিরাপত্তা নিয়ে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। কেকেআর লখনউ ম্যাচ ইডেনে সূচি মেনে করতে চায় তারা। সিএবি এবং কেকেআরের তরফে পুলিশের উপরমহলে নিজেদের যুক্তি তারা পুলিশের কাছে তুলে ধরতে চান।

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...