Thursday, June 25, 2026

নারীদিবসের ৫০ বছর: মাইক ছাড়াই শোভাযাত্রা তৃণমূল মহিলা কংগ্রেসের 

Date:

Share post:

৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। সেদিন রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাবেন হাজার-হাজার মহিলা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ছাড়াই হবে মিছিল।

নারীদিবস এবার ৫০ বছরে পড়ল। সেই উপলক্ষে এবারের থিম ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। এই মিছিলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতিকে। থাকবে বাউল-সহ একাধিক লোকসংস্কৃতির প্রতিনিধিত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এ-রাজ্যে নারীরা সবসময় এগিয়ে রয়েছেন। দল হিসেবে তৃণমূল কংগ্রেস মহিলাদের সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। তাঁদের প্রথম সারিতে এনেছে। তৃণমূলই একমাত্র দল, যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। এছাড়াও রাজ্য মন্ত্রিসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও মহিলাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এ রাজ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প যা অন্য কোনও রাজ্যে নেই। তাই তাঁর অবদানকে মাথায় রেখেই এবারের থিম করা হয়েছে ‘নারী দিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। কারণ তাঁর মতো করে মহিলাদের কথা আর কখনও কেউ ভাবেননি।

আরও পড়ুন- ইডেনে কেকেআর-লখনউ সুপারজায়ান্ট ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...