Wednesday, June 24, 2026

Tollywood: ব্রেকআপের ৯ বছর পর বড়পর্দায় দেব-শুভশ্রী! 

Date:

Share post:

‘চ্যালেঞ্জ’ নিয়ে প্রেমের শুরু, ব্যক্তিগত জীবনের রোমান্টিক পর্বে একে অপরকে বলতে হয়েছিল ‘পরাণ যায় জ্বলিয়া রে’। কিন্তু সবটাই ছিল রিল লাইফের জন্য, রিয়েলে তখন ভালবাসার বন্যা। হঠাৎ ‘ধুমকেতু’র মতো খবর ছড়ালো টলিপাড়ার প্রিয় জুটির ব্রেকআপ হয়েছে। এতক্ষণে সকলেই বুঝে গেছেন সুপারস্টার দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কথাই বলা হচ্ছে। দেখতে দেখতে বিচ্ছেদের ৯ বছর কেটে গেছে। টলিউডের ‘খোকাবাবু’র প্রাক্তন এখন সিনেপর্দার ‘বাবলি’। নায়ক-নায়িকা দুজনে আলাদা আলাদা ভাবে নিজেদের ভালবাসার মানুষকে খুঁজে নিয়ে ব্যক্তিগত জীবনে অনেকটাই এগিয়ে গেছেন। কিন্তু কিছু গল্প এখনও বাকি পড়ে আছে। তারই নাম ‘ধূমকেতু’ (Dhumketu)। দেব- শুভশ্রীর জুটি হিসেবে এখনও পর্যন্ত অভিনীত শেষ সিনেমা এবার মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সূত্রের খবর ছবির গানের কাজ নতুন করে শুরু করেছেন অনুপম রায় (Anupam Roy)। এই সিনেমায় থাকছে অরিজিৎ সিং (Arijit Singh) এবং শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) যুগলবন্দিও।

দুই প্রাক্তনের পুনর্মিলনের কাহিনী তৈরীর নেপথ্যে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অভিনেতা – পরিচালকের সঙ্গে আবার দেবের (Dev) বর্তমান বান্ধবী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) সম্প্রতি কাজ করেছেন ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ সিনেমায়। দেব-শুভশ্রীকে নিয়ে উত্তরবঙ্গে জমিয়ে ‘ধুমকেতু’ ছবির শুটিং করেছিলেন কৌশিক। ডাবিং শেষ হয়ে যাওয়ার পরেও নানা জটিলতার কারণে ছবি মুক্তি আটকে যায়। সময়টা ছিল ২০১৬। তারপর কেটে গেছে প্রায় ৯ বছর। আলাদা আলাদা ভাবে দুই অভিনেতা অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু অনুরাগীরা বরাবর অপেক্ষা করে গেছেন ‘ ধূমকেতু ‘ মুক্তির সুখবর শোনার জন্য। অবশেষে ৫ মার্চ কিছুটা আশার আলো দেখল টলিউড। মঙ্গলবার এই ছবির অন্যতম প্রযোজক রানা সরকার বললেন, “দেব (Dev) খুব চেষ্টা করছে ছবিটা রিলিজ করার। সব জানার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।” ব্যাস , এইটুকুতেই এই খবর ছড়িয়ে পড়ার পরই উন্মাদনা বাড়ছে দেব (Dev ) ভক্তদের মনে। একদিকে জুটি হিসেবে প্রাক্তন প্রেমিক-প্রেমিকার অন স্ক্রিন রোমান্স দেখার সুযোগ, অন্যদিকে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অভিনেতা দেবের (Dev) আরও এক ক্যারিশমা সিলভার স্ক্রিনে আসতে চলেছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...