Saturday, January 24, 2026

স্বরূপনগরে শুটআউটের ঘটনায় সীমান্ত এলাকা থেকে পাকড়াও ১

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুনের (Swarupnagar shootout) ঘটনায় বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে একজনকে পাকড়াও করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের পালিয়ে যাওয়ার আগেই সিসিটিভি ফুটেজ দেখে বুধবার রাতেই অভিযুক্তকে ধরে ফেলে স্বরূপনগর থানার পুলিশ (Swarupnagar Police Station) । তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে।

বুধবার (৫ মার্চ) সকাল সকাল শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্বরূপনগরে (Swarupnagar)। স্থানীয় সূত্রে জানা যায়, ইসারুল গাজি (Isarul Gazi) নামের বছর বত্রিশের এক যুবক বাজারে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। আচমকাই চার-পাঁচজন দুষ্কৃতী বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান ইসারুলের পরনের জ্যাকেট খুলে নিয়ে চলে যান দুষ্কৃতীরা। মৃত যুবক অবৈধ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ প্রকাশ করেন এলাকাবাসী। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে ধরতে পেরেছে পুলিশ। কেন খুন, তা জানার চেষ্টা চলছে।

spot_img

Related articles

সরস্বতী পুজো করতে গেলে লাগবে লাইসেন্স: ফতোয়া বিজেপির বিহারে

কখনও ঘর রাখতে গেলে বিজেপির লাইসেন্স লাগবে। কখনও নির্মাণ কাজের জন্য বিজেপির শিলমোহর লাগবে। নাহলে সেই সবই গুঁড়িয়ে...

ওড়িশায় একের পর এক বাঙালি শ্রমিকের হেনস্থা: হুগলির প্রৌঢ়কে লাঠি দিয়ে মার!

বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালির হেনস্থা, এটা বিজেপির মদতে এক শ্রেণির মানুষ যেন নিজেদের অধিকার বলে মনে করেছে।...

বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

নির্বাচনের ঠিক আগে দল ছেড়ে নতুন দল করলেন ভরতপুর বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবীর। তার যাবতীয়...

“অতল গহ্বরের কিনারায় বাংলাদেশ”! ‘ফ্যাসিস্ট’ ইউনূসকে দিল্লির ক্লাবের প্রথম অডিও বার্তায় তুলোধনা হাসিনার

সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে জানিয়েছিলেন তাঁর মা আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই...