Tuesday, June 23, 2026

শুভমন গিলের হাত ধরে বার্মিংহামে ইতিহাস ভারতের

Date:

Share post:

এশিয়ার কোনও অধিনায়ক যা করতে পারেনি, দায়িত্ব নেই সেই কাজটা করে দেখালেন শুভমন গিল (Shubman Gill)। ভারত তো বটেই, এশিয়ার প্রথম অধিনায়ক হিসাবে বার্মিংহামে (Birmingham) টেস্ট জিতল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানে জিতল টিম ইন্ডিয়া (Team India)। আর ম্যাচের সেরা শুভমন গিল (Shubman Gill)। তাঁর চওড়া ব্যাটই তো ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। সেখানেই বোলারদের দুরন্ত পারফরম্যান্স। নিজেকে প্রমান করলেন আকাশদীপও (Akashdeep)।

চতুর্থ দিনই তিন উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা।  পঞ্চম দিন অপেক্ষা ছিল সাত উইকেটের। কিন্তু হঠাত্ বৃষ্টি। আর তাতেই যেন সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছিল সকলে। নির্ধারিত সময়ের থেকে প্রায় দেড় ঘন্টা পরে শুরু হয় ম্যাচ। সেখানেই ব্রিটিশ ব্যাটেরদের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন আকাশদীপ (Akashdeep)।

দুই ইনিংসে মিলিয়ে তাঁর শিকার দশ উইকেট। এই ইনিংসে আকাশদীপ একাই তুলে নিয়েছেন ছটি উইকেট। তাঁকে দলে নেওয়া নিয়ে অনেকেই নানান মন্তব্য করেছিল। সেই সবকিছুকেই ভুল প্রমান করেছেন এই তরুণ পেসার। আর তাতেই কার্যত সাফল্য ভারতের।

এদিন আকাশদীপের দুরন্ত সুইং এবং পেসের সামনে কোনও ব্রিটিশ ব্যাটারই দাঁড়াতে পারেননি। গত হ্যারি ব্রুককে যেমন সাজঘরে ফিরিয়ে দিয়েছেন। তেমনই গত ইনিংসে ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলে জেমি স্মিথকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি। ৮৮ রান করেছিলেন ঠিকই, কিন্তু সময় মতো সেই আকাশদীপই থামিয়ে দিয়েছিল তাঁকে।

জয়টা ছিল তখন সময়ের অপেক্ষা। ব্রাইডন কার্সের ক্যাচ শুভমন গিল (Shubman Gill) নিতেই শুরু জয়োল্লাস। উচ্ছ্বাস শুরু মাঠে। সিরিজ সমতায় ফেরাল ভারত। এবার সিরিজে এগনোর লক্ষ্য।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...