Tuesday, June 16, 2026

ভাড়া নেওয়ার নামে গাড়ি বিক্রির প্রতারণা! গ্রেফতার চার 

Date:

Share post:

অ্যাপের মাধ্যমে গাড়ি-ভাড়া নিয়ে বিরাট প্রতারণার ফাঁদ। প্রথমে আস্থা অর্জন, তারপর গাড়ি নিয়ে চম্পট! অভিযান চালিয়ে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ চার প্রতারককে গ্রেফতার করল। চক্রটির পান্ডা সোমনাথ মুখোপাধ্যায়। কলকাতার বাসিন্দা। শিলিগুড়ির চম্পাসারি এলাকায় ভাড়া বাড়িতে থেকে রমরমিয়ে প্রতারণা করে যাচ্ছিল, তবে শেষরক্ষা হয়নি। পুলিশের তৎপরতায় চক্রের পান্ডা-সহ বাকিরাও গ্রেফতার হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামী গাড়ি সংস্থাগুলির কাছ থেকে দামি গাড়ি ভাড়া নিত। প্রথমে ২-৩ দিনের ভাড়া মিটিয়ে আস্থা অর্জন করলেও, পরে সেসব গাড়ি চুপিসারে বিক্রি করে দিত অথবা লিজে চালিয়ে দিত। অভিযান চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত ১৪টি গাড়ি উদ্ধার করেছে— যার মধ্যে ৯টি নাগরাকাটা থেকে এবং ৫টি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে পাওয়া গেছে। তবে পুলিশের মতে, চক্রটি আরও বড়। তাদের অনুমান অনুযায়ী, ১০০-২০০টিরও বেশি গাড়ি এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে। চাঞ্চল্যজনকভাবে কিছু গাড়ির শেষ জিপিএস সিগনাল পাওয়া গেছে নেপাল সীমান্তে। এমনকী নেপাল পুলিশ ইতিমধ্যেই কয়েকটি গাড়ি উদ্ধার করেছে বলেও সূত্রের খবর। তদন্তে উঠে আসছে আন্তর্জাতিক পাচারচক্রের সম্ভাবনা।

আরও পড়ুন – পথকুকুরের খাবারে বিষ! ৪ সারমেয়র মৃত্যুতে বিক্ষোভ শহরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...