Tuesday, June 16, 2026

পথকুকুরের খাবারে বিষ! ৪ সারমেয়র মৃত্যুতে বিক্ষোভ শহরে

Date:

Share post:

পথ কুকুরের খাবারও বিষ! তার জেরে নিউটাউনে মৃত্যু হল একে একে চারটি পথ কুকুরের (street dog)। প্রতিবাদে নিউ টাউনের (New Town) এক অভিজাত আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে সরব শহরের পশুপ্রেমী, টলিউডের তারকারা। পুলিশে অভিযোগ দায়ের করে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

অভিজাত ওই আবাসনের পশু প্রেমীদের অভিযোগ, গত মাসের ১৯ তারিখ রাতে কে বা কারা ৬টি কুকুরকে (street dog) খাবারের সঙ্গে বিষ (poison) মিশিয়ে দিয়েছে। এরপর খবর পেয়ে বিভিন্নভাবে চিকিৎসা করালেও অবশেষে চারটি কুকুরের মৃত্যু হয়। মৃত কুকুরগুলিকে আদর করে ডাকা হত ছুটকি, সাহেব, নন্টে ও বাবলি নামে। এই ঘটনায় টেকনোসিটি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।

যেখানে কুকুরগুলির মৃত্যু হয়েছিল তার সামনে একটি শপিং মল। আবাসনের বাসিন্দারা তাদের উপরই দোষ দিচ্ছেন। যদিও প্রশু প্রেমীদের অভিযোগের তির আবাসনের (residential complex) একাংশ মানুষের দিকে। কারণ কুকুরদের খাবার দেওয়া নিয়ে আবাসনের কিছু মানুষ বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ।

আরও পড়ুন : পিতৃপুরুষের ভিটে বাংলায়, সেই বাসিন্দাকেই NRC নোটিশ অসমের!

রবিবার এই ঘটনার প্রতিবাদে অভিজাত ওই আবাসনের সামনে চারটি মৃত কুকুরের স্মরণ সভা করা হয়। সেখানেই প্রতিবাদে অংশগ্রহণ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Srilekha Mitra), দেবলীনা দত্ত (Debaleena Dutta), অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায়, তথাগত বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন সংগঠনের পশুপ্রেমীসহ অনেকে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তাঁরাও।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...