Sunday, June 21, 2026

লন্ডনে ভারতের জাতীয় পতাকার অবমাননা, বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপরে হামলার চেষ্টা খালিস্তানিদের

Date:

Share post:

বিদেশ সফরে গিয়ে লন্ডনে হামলার মুখে পড়লেন এস জয়শঙ্কর (S Jaishankar)। ভারতের বিদেশমন্ত্রীর (External Minister) গাড়ির সামনেই তেরঙ্গা পতাকা দেখিয়ে বিক্ষোভ খালিস্তানি সমর্থকদের। শুধু তাই নয়, মন্ত্রীর সামনেই দেশের জাতীয় পতাকা (National Flag) ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেই ভিডিও (এর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আগামী ৯ মার্চ পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রী ব্রিটেন সফরে রয়েছেন। জয়শঙ্কর চাথাম হাউসে একটি বৈঠক করছিলেন। বুধবার যখন এই ঘটনা ঘটে তখন তিনি সে দেশের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন। সেইসময় বাইরে খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে। এরপর ভারতের বিদেশমন্ত্রী বৈঠক সেরে বাইরে বেরিয়ে এলে এক খালিস্তানি সমর্থক ছুটে যায় তাঁর কনভয়ের দিকে। বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও কয়েক মুহূর্ত হকচকিয়ে যান। পরিস্থিতির সামাল দিতে পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে দেয়। এরপরই খালিস্তানিরা ভারতের জাতীয় পতাকা ছিড়ে ফেলে বলে ভাইরাল ভিডিওতে দেখা গেছে। এস জয়শঙ্করের (S Jaishankar) অনুষ্ঠানস্থলের বাইরে এমন ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...