Monday, April 6, 2026

আমেরিকার স্টোরে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় পড়ুয়ার!

Date:

Share post:

মার্কিন মুলুকে ফের ভারতীয় পড়ুয়ার মৃত্যু। স্টোরে কাজ করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তেলেঙ্গানার (Telangana) বাসিন্দা প্রবীণ কুমার গাম্পার। দু’বছর হল আমেরিকায় গিয়েছিলেন তিনি।ডেটা সায়েন্স (Data Science) নিয়ে মাস্টার্স পড়ার পাশাপাশি পার্ট টাইমে এক স্টোরে কাজ করতেন। সেখানেই দুষ্কৃতী হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে ২৭ বছর বয়সী প্রবীণ (Praveen Kumar Gampa) উইস্কন্সিনে ভাড়া থাকতেন। বাড়ির কাছেই একটি স্টোরে তিনি পার্ট টাইমে কাজ করতেন। বুধবার সকাল থেকে তাঁর বাবা ফোনে কোনভাবেই ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বেশ কয়েক ঘণ্টা পর অন্য একজন প্রবীণের ফোন রিসিভ করায় সন্দেহ বাড়ে। পরে পড়ুয়ার বন্ধু এবং মার্কিন প্রশাসনের থেকে ছেলের মৃত্যুর খবর পান তিনি। শিকাগোর ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Chicago) তরফে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। কে বা কারা স্টোরে হামলা চালালো তার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মার্কিন পুলিশের প্রাথমিক অনুমান, দোকান লুট করতে এসে বাধা পেয়ে গুলি চালানো হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়ার। তাঁর বন্ধুদের দাবি, প্রবীণের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। তবে গুলিতেই প্রবীণের মৃত্যু হয়েছে নাকি মৃত্যুর আগে তাঁর সঙ্গে অন্য কোনও ঘটনা ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় দূতাবাস প্রবীণের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...