Friday, April 3, 2026

মুখোমুখি বসুক: দেড়খানা উত্তর দিয়ে মুখ লুকানো সৃজনকে ১:১ বসার ডাক দেবাংশুর

Date:

Share post:

অতিবামেদের যাদবপুর ‘আন্দোলন’কে হাতিয়ার করে নিজেদের দলে টানার চেষ্টা চালাচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI) ও সিপিআইএম (CPIM)। গোটা দেশের সব রাজনৈতিক দল রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির উপর উঠে অসভ্যতা থেকে অধ্যাপকদের মারধরের ঘটনার নিন্দা করেছে। ব্যতিক্রম সিপিআইএম। সেই ইস্যুতে একের পর এক প্রশ্ন তুলেছেন তৃণমূল মিডিয়া সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সেই প্রশ্নের উত্তর দিতে অক্ষম এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। এবার প্রশ্নোত্তর ছেড়ে মুখোমুখি সৃজনকে বসার দাবি জানালেন দেবাংশু।

একের পর এক ভিডিও তুলে ধরে দেবাংশু প্রমাণ করে দিয়েছিলেন গাড়ির তলায় চাপা পড়ার বামেদের গল্প আদতে ছবির কারসাজি (morphed)। এরপরই এসএফআই (SFI) নেতা সৃজনকে পাঁচটি প্রশ্ন করেন দেবাংশু। রীতিমত সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। তার উত্তর দিতে পাল্টা সাংবাদিক বৈঠক করে উত্তর দেওয়ার চেষ্টা করেন সৃজন।

যদিও সেই উত্তরে সৃজন আরও একটি ভিডিও দেখিয়ে গাড়ির তলায় ইন্দ্রানুজ রায়ই ছিলেন। তা প্রমাণ করার চেষ্টা করেন। যদিও সেখানে সেই গাড়ির পিছনের ভিডিও-ই তুলে ধরা হয়েছে। গাড়ির সামনে পড়ে চাকার তলায় গিয়েছেন ইন্দ্রানুজ, এমন প্রমাণ সৃজন দেখাতে পারেননি। সেই সঙ্গে সৃজন দাবি করেন, মাওবাদী চিহ্নিত ইন্দ্রানুজ যেহেতু যাদবপুরের (Jadavpur Univeristy) ছাত্র হিসাবে নির্বাচনের দাবি জানিয়েছিল, তাই এসএফআই তাদের সমর্থন করেছে।

পাঁচ প্রশ্নের ইন্দ্রানুজকে সমর্থনের একটি উত্তর ও ভিডিও প্রকাশ করা অর্ধেক উত্তর দিয়ে চুপ করেছেন এসএফআই নেতা। এবার আর ভায়া-মিডিয়া বাকযুদ্ধ নয়, সামনাসামনি বসার বার্তা সোশ্যাল মিডিয়ায় দিলেন দেবাংশু। নিজের পোস্টে তৃণমূল মিডিয়া সেল ইন-চার্জ লেখেন, আমি যে ৫ টা প্রশ্ন ছুড়েছিলাম, সাংবাদিক সম্মেলনে প্রিয় সৃজনদা দেড় খানা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি। যে খান দেড়েক প্রশ্নের উত্তর দিয়েছে, সেগুলোরও কোনো মাথা মুন্ডু নেই! ঠিকাছে.. আরেকটা উত্তরের ভিডিও দিয়ে দিচ্ছি আজ। ফাইনাল কাউন্টার.. এরকম টম অ্যান্ড জেরি আর ভালো লাগছে না। সব থেকে বেস্ট হয় সৃজনদা (Srijan Bhattacharya) এর মধ্যে একদিন কোনো চ্যানেল বা পোর্টালে মুখোমুখি বসুক.. একদম ১:১.. সাথে সঞ্চালক! রোজ একটা করে প্রেস কনফারেন্স, পাল্টা প্রেস কনফারেন্স করে লাভ নেই; ভালোও লাগছে না! দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক.. কী বলেন বন্ধুরা?

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...