Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেই ভারতকে হুঙ্কার কিউই অধিনায়কের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ফাইনালে কিউইদের সামনে ভারত। আর ফাইনালে উঠেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। জানালেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তৈরি হয়েই নামবেন তাঁরা।

ফাইনালে উঠে স্যান্টানার বলেন, “ ফাইনালে উঠতে পেরে খুব শান্তি লাগছে। একটা ভাল দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেললাম। এবার ভারতকে চাপে ফেলার অপেক্ষায় রয়েছি। আশা করি ওদের হারাতে পারব।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ দুবাইয়ে গিয়ে ভারতকে চাপে ফেলে দেওয়া আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কোন কৌশল কাজে লাগবে এবং কোনটা লাগবে না সেটা বুঝতে পেরেছি। বোলারেরা যেভাবে ভারতের টপ অর্ডারকে বিপদে ফেলেছিল সেটা ভাল লেগেছে। আরও এক বার টস জিততে পারলে ভাল লাগবে।“ গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে হারের মুখ দেখেছিল কিউইরা।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৬৩ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৩১২ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৫০ রানে জয় পায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন- জল্পনার অবসান, এই শহরে বসতে চলেছে সুপার কাপের আসর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...