Saturday, April 4, 2026

হাই কোর্টের নির্দেশ: ইন্দ্রানুজের অভিযোগের প্রেক্ষিতে ব্রাত্য-ওমপ্রকাশের বিরুদ্ধে FIR

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের (Calcutta High court) নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। শিক্ষামন্ত্রী ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের (Om Prakash Mishra) বিরুদ্ধে FIR দায়ের করা হয়।

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারে ছিল ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বক্তব্য রাখতে শুরু করলেই ফের অভব্য আচরণ শুরু করে বাম-অতিবাম সংগঠনগুলি। চেয়ার ভাঙচুর করা হয়। আক্রমণ করা হয় অধ্যাপকদের। বহু অধ্যাপক আক্রান্ত হন। শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকা দু’টি পাইলট কারের কাচও ভেঙে দেন বিক্ষোভরত পড়ুয়ারা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। শিক্ষামন্ত্রী বারবার তাঁদের দাবি শুনে আলোচনায় বসতে চান। মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া থেকে তাঁর গাড়ির বনেটে উঠে বিক্ষোভকারীরা। সেই সময় আহত হন স্নাতকোত্তর প্রথমবর্ষের ছাত্র ইন্দ্রানুজ। ।

আহত ইন্দ্রানুজ রায়ের ইমেল মারফত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, পুলিশ এর প্রেক্ষিতে মামলা রুজু করেনি। ইন্দ্রানুজের অভিযোগ FIR হিসাবে নিতে হবে বলে বুধবার হাই কোর্টে দায়ের হওযার মামলার শুনানিতে নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আর খবরআরজি করে তিন ঘণ্টা বিনা চিকিৎসায় রোগী, নিশানায় জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য

সেই মতো বৃহস্পতিবার ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, ওমপ্রকাশ মিশ্র-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ বেশ কয়েকটি ধারাতে এফআইআর দায়ের হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...