Friday, June 26, 2026

ট্যাংরা-কাণ্ডে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে চান প্রসূন

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই পুলিশ গ্রেফতার করে ট্যাংরা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছোট ভাই প্রসূন দে কে। এরপর বুধবার তাকে বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করা হয়। আর ধৃত প্রসূন-কে বৃহস্পতিবার নিয়ে আসা হয় শিয়ালদহ আদালতে। এদিন আদালতে সরকারি আইনজীবী আবেদন জানান, প্রসূনের জেল হেফাজতের। আইনজীবী জানান, উনি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করবেন।বিচারক প্রসূনকে ডেকে পাঠান ও জিজ্ঞাসা করেন, ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করবেন? প্রসূন জানান, হুঁ। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার আর কিছু বলার আছে?প্রসূন ‘না’ বলেন।

এরপর আদালতে প্রসূনকে প্রশ্ন করা হয়, দু’দিন পুলিশ হেফাজতে কোনও অসুবিধা হয়েছে? যা যা লেখা আছে, আপনার দোষ স্বীকার করার কথা, সেটা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন তো? প্রসূন ফের ঘাড় নেড়ে উত্তর দেয় ‘হুঁ’। কেউ আপনাকে জোর করেনি তো? প্রসূন ঘাড় নেড়ে উত্তর দেন, ‘না’।বিচারক বলেন, ওরা আপনাকে জেলে পাঠাতে চায়। প্রসূন বলেন, আমি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে চাই। সেটা করার একটা নিয়ম আছে। জেলে যাওয়ার পর আপনি দুদিন সময় পাবেন। পুরো বিষয়টা ভাববার। তারপর আপনি আপনার কথা ম্যাজিস্ট্রেটকে জানাবেন।এরপরই প্রসূন দে-কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...